HSC 2026 ব্যাচের মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
ডাক্তার হওয়ার যে স্বপ্ন তোমরা এতদিন থেকে লালন করে এসেছ, তোমরা এখন সেই স্বপ্নপূরণের একেবারে সন্নিকটে। কেননা বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তোমরা ইতোমধ্যেই জেনেছ যে, আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা। তাই এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে জরুরি হলো মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ স্ট্যান্ডার্ন্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির মান যাচাই করা, সারাদেশের অন্যান্য পরীক্ষার্থীদের মাঝে নিজের অবস্থান জানা এবং বিষয়ভিত্তিক চিহ্নিত দুর্বলতাগুলো শুধরে নিয়ে মূল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা। মূলত এই লক্ষ্যেই তোমাদের জন্য উন্মেষ এর আয়োজন-“মেডিকেল ট্রায়াল এক্সাম”।
অনলাইন ও নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!
এই পরীক্ষাটি মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ স্ট্যান্ডার্ড প্রশ্ন, সময় ও মানবণ্টনে এবং ‘ইউনিক এক্সাম সিস্টেম’-এ অনুষ্টিত হবে। যার মাধ্যমে তোমরা একদম ফ্রি-তে মূল মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সপেরিয়েন্স নিতে পারবে এবং প্রস্তুতি যাচাই করে নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে। আর হ্যাঁ, এই ট্রায়াল এক্সাম-এ মেধাতালিকায় প্রথম ৩০০ জনের জন্য ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি! তাহলে আর দেরি কেন? মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার পূর্বেই তোমাদের প্রস্তুতি যাচাইয়ে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।
সম্মিলিত মেধা তালিকায় প্রথম ৩০০ জনের প্রত্যেকের জন্য ১০০০/- নগদ মেধাবৃত্তি!
রেজিস্ট্রেশন করলেই মেডিকেল মডেল টেস্ট প্যাকেজে ভর্তিতে ৫০০/- ছাড়!
► একনজরে “মেডিকেল ট্রায়াল এক্সাম”:
❏ পরীক্ষার সিলেবাস: মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ
❏ পরীক্ষার ধরন: ১০০টি MCQ প্রশ্ন, ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট
❏ যারা অংশগ্রহণ করতে পারবে: HSC 2026 ব্যাচের মেডিকেল ভর্তিচ্ছু যেকোনো শিক্ষার্থী
❏ রেজিস্ট্রেশন:
- অনলাইন এবং নিকটস্থ যেকোনো শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে
- রেজিস্ট্রেশন করলেই মেডিকেল মডেল টেস্ট প্যাকেজে ভর্তিতে ৫০০/- ছাড়!
❏ পরীক্ষার তারিখ: ২৩ অক্টোবর, ২০২৬
❏ ব্যাচ টাইম:
- মেয়ে: সকাল ৮টা, সকাল ১১টা এবং বিকাল ৩টা
- ছেলে: সকাল ৯:৩০টা, বিকাল ৪:৩০ এবং সন্ধ্যা ৬টা।
❏ নগদ মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
❏ পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর ১৩৩টি শাখায় একযোগে মেডিকেল ট্রায়াল এক্সাম অনুষ্ঠিত হবে