মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০২১

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, সময়, মান ইত্যাদির সাথে পরিচয় হওয়া, পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য উন্মেষের আয়োজন “মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০২১”কার্যক্রম।

Enroll Now
Image

প্রিয় মেডিকেল পরীক্ষার্থী বন্ধুরা,

তোমরা জানো ইতোমধ্যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ এপ্রিল, ২০২২ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই স্বল্প সময়ে মেডিকেলের স্বপ্নপূরণে তোমাদের প্রয়োজন নিরন্তর চেষ্টা আর শেষ মুহূর্তে নিজেকে চূড়ান্তভাবে যাচাই করা। যেন এই তীব্র প্রতিযোগিতার মাঝেও সবার চেয়ে তূলনামূলকভাবে এগিয়ে থাকা যায়।

 

এজন্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রের উপর অনুশীলন করতে পারলে একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারে। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, সময়, মান ইত্যাদির সাথে পরিচয় হওয়া এবং পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো। মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এমন সুবিধাগুলোর সমন্বয়েই “মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ২০২১” কোর্সের আয়োজন। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মেডিকেল সম্ভাবনা, ফাইনাল মডেল টেস্ট, প্রস্তুতি সহায়ক বইসমূহ এবং Auto SMS রেজাল্ট, পরীক্ষাভিত্তিক মেধাবৃত্তি ও জাতীয় মেধাবৃত্তিসহ অনন্য সব সেবা। উল্লেখ্য যে, মেডিকেল ফাইনাল মডেল টেস্ট এর সকল পরীক্ষা ইউনিক এক্সাম সিস্টেমে অনুষ্ঠিত হবে (বাংলাদেশে একমাত্র উন্মেষ-ই মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ ইউনিক এক্সাম সিস্টেমে সকল পরীক্ষা নিয়ে থাকে)।

 

বিঃদ্রঃ ইতোমধ্যে উন্মেষ-এর ফুল কোর্স ও এক্সাম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এবং উন্মেষ Biology ও উন্মেষ GK ইংলিশ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য উন্মেষ মেডিকেল ফাইনাল মডেল টেস্ট সম্পূর্ণ ফ্রি!


শুরু: ৪ মার্চ, ২০২২

  ★ কোর্স বিবরণী:
  • পেপার ফাইনাল এক্সাম-২৪ সেট [ প্রতিটি পরীক্ষার বিভাজন: শর্ট সিলেবাস ফিজিক্যালি-০১ সেট + অনলাইন-০১ সেট এবং ফুল সিলেবাস ফিজিক্যালি-০১ সেট + অনলাইন-০১ সেট]
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম-১৬ সেট [প্রতিটি পরীক্ষার বিভাজন: শর্ট সিলেবাস ফিজিক্যালি-০১ সেট + অনলাইন-০১ সেট এবং ফুল সিলেবাস ফিজিক্যালি-০১ সেট + অনলাইন-০১ সেট]
  • মেডিকেল সম্ভাবনা-০১ সেট (ফিজিক্যালি)
  • ফাইনাল মডেল টেস্ট-১০ সেট (ফিজিক্যালি+অনলাইন)
  • হোম মডেল টেস্ট-১৫ সেট

★ প্রস্তুতি সহায়ক বই সমূহ:
  • মেডিকেল প্রশ্নব্যাংক-০১টি
  • GKE প্রশ্নব্যাংক-০১টি
  • মডেল টেস্ট বুক-০১টি
  • ফাইনাল সল্যুশন বুক-০১টি
  • GK আপডেট-০৪টি

★ কোর্স ফি: ২,০০০/- (দুই হাজার টাকা)