প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা ইতোমধ্যে জানো যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ০১ এপ্রিল, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। এজন্য মেডিকেলের স্বপ্নপূরণে তোমাদের হাতে একেবারেই সময় নেই। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা অসংখ্য মেডিকেল ভর্তিচ্ছুদের অংশগ্রহণে চূড়ান্ত প্রতিযোগিতামূলক হয়। তাই এই পরীক্ষায় সফল হতে এই মুহূর্তে প্রয়োজন মেডিকেল পরীক্ষার অনুরূপ প্রশ্নে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করা। মূলত এই লক্ষ্যেই ‘উন্মেষ’এর আয়োজন- “মেডিকেল Last 10 Model Test”।
এএই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ে ধারাবাহিক পরীক্ষা দেওয়ার পাশাপাশি শেষ মুহূর্তের গোছানো প্রস্তুতি নিশ্চিতকরণে মেডিকেল পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রের উপর ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে। যার মাধ্যমে একজন পরীক্ষার্থী মেডিকেল এর প্রশ্নের ধরন বুঝতে পারবে, যথাযথ সময় বণ্টন সম্পর্কে পূর্ণ ধারণা পাবে এবং সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো আয়ত্ত করতে পারবে। সর্বোপরি ধারাবাহিক পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষাভীতি দূর করতে পারবে।
ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যেহেতু বর্তমানে সকল কোচিং সেন্টার অফলাইনে বন্ধ আছে। তাই এই সময়ে ভর্তিকৃত শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ধারাবাহিক প্রস্তুতি সম্পন্ন করতে পারে, এজন্য উন্মেষ এর রয়েছে নিজস্ব সফট্ওয়্যার টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে দেশসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম (online.udvash-unmesh.com)। এছাড়াও শিক্ষার্থীরা যাতে বাসায় বসে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারে, এজন্য রাখা হয়েছে ২৩ সেট প্রিন্টেড মডেল টেস্ট।
বিঃদ্রঃ উন্মেষ এর ফুল কোর্স ও এক্সাম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এবং উন্মেষ Biology ও উন্মেষ GK-ইংলিশ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি!
★ শুরু: ২৪ মার্চ, ২০২২
★ কোর্স ফি: ২০০/- (দুইশত টাকা)
★ ভর্তি হলে যা যা পাবে-:
- শর্ট সিলেবাস ফাইনাল মডেল টেস্ট – ০৫ সেট (অনলাইন)
- ফুল সিলেবাস ফাইনাল মডেল টেস্ট – ০৫ সেট (অনলাইন)
- মেডিকেল প্রশ্নব্যাংক সল্যুশন ক্লাস – ০৮টি (রেকর্ডেড)
- হোম প্র্যাকটিস মডেল টেস্ট – ২৩ সেট (প্রিন্টেড)
- শর্ট সিলেবাস ফাইনাল সল্যুশন বুক – ০১টি (প্রিন্টেড)
- ফুল সিলেবাস ফাইনাল সল্যুশন বুক – ০১টি (প্রিন্টেড)