প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
ডাক্তার হওয়ার স্বপ্ন যারা শৈশব থেকে লালন করে আসছো, তোমরা এখন সেই স্বপ্নপূরণের একেবারে সন্নিকটে। স্বপ্ন বাস্তবায়ন করে জয়ী হওয়ার সম্ভাবনা এসময় প্রতিনিয়তই তাড়না দিচ্ছে তোমাদের। তোমরা ইতোমধ্যে জানো যে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ০১ এপ্রিল, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। তাই মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে এই স্বল্প সময়ে কার্যকরী প্রস্তুতি নিশ্চিত করা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করা খুবই জরুরি। মূলত এই লক্ষ্যেই HSC-2021 পাশকৃত সকল মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জয়ী হওয়ার এমন ভাবনা এবং স্বপ্নপূরণের সন্ধিক্ষণে উন্মেষ নিয়ে এলো-‘মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০২১’।
৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি (প্রথম ৫০০ জনের জন্য)
৬ লক্ষ ৮০ হাজার টাকার জাতীয় মেধাবৃত্তি
তোমরা জানো যে, মেডিকেল ভর্তি পরীক্ষা এখন নতুন পদ্ধতিতে (প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্নসেট) অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই পদ্ধতিতে বাংলাদেশে একমাত্র উন্মেষ-ই পরীক্ষা নিয়ে থাকে। তাই, যাতে করে মেডিকেল ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারে; এজন্যে ‘মেডিকেল সম্ভাবনা এক্সাম ২০২১’পরীক্ষা নেওয়া হবে ‘ইউনিক এক্সাম সিস্টেম’-এ। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণে এই প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের দেওয়া হবে ‘প্রিন্টেড ফাইনাল সল্যুশন বুক’।
সর্বোপরি, শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য ‘মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০২১’-এর মাধ্যমে নিজের অবস্থান বুঝতে পারবে। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রতিটি শিক্ষার্থী স্বল্প সময়ে সম্পূর্ণ সিলেবাসের উপর কার্যকরী প্রস্তুতি, মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে দৃঢ় আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হবে। এমনকি যারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি ‘ক’ -এর জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতেও অংশ গ্রহণ করতে চাও তাদের জন্যেও এটি একটি কার্যকরী উদ্যোগ। আর হ্যাঁ, উৎসাহমূলক ‘মেডিকেল সম্ভাবনা’ মেধাবৃত্তি ৩ লক্ষ টাকা (প্রথম ৫০০ জনের জন্য) এবং ৬ লক্ষ ৮০ হাজার টাকার জাতীয় মেধাবৃত্তি তো থাকছেই!
- কার্যক্রম-এর ধরনঃ শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই পরীক্ষা
- যারা ভর্তি হতে পারবেঃ HSC 2021 পাশকৃত সকল মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী
- পরীক্ষার ধরনঃ MCQ, ১০০ নম্বর, ৪০ মিনিট (ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না)
- পরীক্ষার তারিখঃ ২২ মার্চ (মঙ্গলবার), ২০২২
- পরীক্ষার সময়ঃ সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত
- ভর্তি ফিঃ ১০০/- (একশত টাকা) [উন্মেষিয়ানদের জন্য ফ্রি!]
- রেজিস্ট্রেশন এর মাধ্যমঃ অনলাইন এবং ইনব্রাঞ্চ
- ভর্তি হলে যা পাবেঃ প্রিন্টেড ফাইনাল সল্যুশন বুক
- ভর্তি ও পরীক্ষার কেন্দ্রঃ দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে পরীক্ষা ২২ মার্চ (মঙ্গলবার) , ২০২২
- উৎসাহমূলক মেধাবৃত্তি: ৩ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি (প্রথম ৫০০ জনের জন্য) এবং ৬ লক্ষ ৮০ হাজার টাকার জাতীয় মেধাবৃত্তি